০৭:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

যশোর সীমান্তে বিজিবি’র অভিযানে মাদকদ্রব্যসহ বিভিন্ন অবৈধ পণ্য জব্দ, ১ ভারতীয় নাগরিক আটক

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:০৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
  • / ১৫৩

নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২৬ আগস্ট ২০২৫) পৃথক অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানিয়েছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)।

সংস্থাটির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যশোর ব্যাটালিয়নের রঘুনাথপুর, আন্দুলিয়া ও বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ টহলদল এই অভিযান পরিচালনা করে। অভিযানে বিদেশি মদ, মোবাইল ফোন, ভারতীয় রুপি, খাদ্যসামগ্রী, শাড়ি, থ্রি-পিস, ভারতীয় ওষুধ, চায়না দোয়ারী জাল ও কসমেটিকস সামগ্রী উদ্ধার করা হয়। উদ্ধার করা এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ২৪ হাজার ৫১৪ টাকা।

এ সময় একজন ভারতীয় নাগরিককে আটক করা হয়। তার নাম অমলেশ মন্ডল (পিতা: শ্যামল মন্ডল)। তিনি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগণা জেলার শুভনগর থানার বালতী গ্রামের বাসিন্দা।

আটক অমলেশ মন্ডলকে আইনানুগ প্রক্রিয়া শেষে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী (এসপিপি, পিএসসি) স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিশেষ গোয়েন্দা নজরদারি ও অভিযান চালিয়ে যাচ্ছে বিজিবি। এসব কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনার ফলে সীমান্তে মাদক চোরাচালান চক্রের দৌরাত্ম্য অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।

বিজিবি আরও জানিয়েছে, জব্দকৃত মাদকদ্রব্য ব্যাটালিয়নের সদর দপ্তরে পাঠানো হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তা ধ্বংস করা হবে। অপরদিকে, অন্যান্য চোরাচালানি পণ্য কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

যশোর সীমান্তে বিজিবি’র অভিযানে মাদকদ্রব্যসহ বিভিন্ন অবৈধ পণ্য জব্দ, ১ ভারতীয় নাগরিক আটক

আপডেট: ০৮:০৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫