০৩:৩১ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

অস্ত্র ও গুলি উদ্ধার অপরাধ দমনে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী, সারাদেশে আটক-১৭৫৬

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৫১:২৭ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
  • / ১০০

নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে পুলিশের চলমান বিশেষ অভিযানে একদিনেই গ্রেফতার করা হয়েছে ১ হাজার ৭৫৬ জনকে। রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় এ অভিযানে গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে ১ হাজার ১৭৯ জন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি এবং ৫৭৭ জন বিভিন্ন অপরাধে জড়িত অভিযুক্ত ব্যক্তি।

বুধবার (২০ আগস্ট ২০২৫) সকালে পুলিশ সদর দফতরের মিডিয়া ও জনসংযোগ শাখার এআইজি এ এইচ এম শাহাদাত হোসাইন গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (১৯ আগস্ট) সারাদেশে একযোগে এ বিশেষ অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানে বিভিন্ন স্থানে তল্লাশি ও নজরদারির মাধ্যমে এসব অপরাধীকে আটক করা হয়।

এছাড়া অভিযানে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি এবং দুই রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দফতর।

পুলিশ বলছে, অপরাধ দমনে এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

পুলিশ সদর দফতরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে পুলিশ। সুশৃঙ্খল সমাজ গঠনে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।”

Please Share This Post in Your Social Media

অস্ত্র ও গুলি উদ্ধার অপরাধ দমনে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী, সারাদেশে আটক-১৭৫৬

আপডেট: ০৯:৫১:২৭ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫