০৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

খালেদা জিয়ার জন্মদিনে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৫৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
  • / ১১৭

নিজস্ব প্রতিবেদকঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার পক্ষ থেকে শুক্রবার বিকাল ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় ফুলের তোড়া পৌঁছে দেন উপদেষ্টার একান্ত সচিব সজীব এম খায়রুল ইসলাম ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নাজমুল ইসলাম।

ফুলের তোড়া গ্রহণ করেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব ও সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তার।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য বেলায়েত হোসেন, বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান ও চেয়ারপারসনের কার্যালয়ের কর্মকর্তা মাসুদ রহমান।

শুভেচ্ছার জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব।

Please Share This Post in Your Social Media

খালেদা জিয়ার জন্মদিনে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

আপডেট: ০৭:৫৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫