শিরোনাম:
জুলাই ঘোষণাপত্র পাঠ করছেন প্রধান উপদেষ্টা
নিউজ ডেস্ক
- আপডেট: ০৬:১২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
- / ১৯৯

নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শুরু হয়েছে ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ অনুষ্ঠান। উন্মুক্ত প্লাজায় বৃষ্টির মধ্যে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর জুলাই শহীদ ও আহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন শেষে জুলাই ঘোষণাপত্র পাঠ শুরু করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
এর আগে বিকেল ৫টায় মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠান মঞ্চে পৌঁছেছেন তিনি। এরপর জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নিয়েছেন।
জাতীয় সঙ্গীত ও এক মিনিট নীরবতা পালন শেষে প্রদর্শিত হচ্ছে জুলাই অভ্যুত্থানে আহত-নিহতের নিয়ে তৈরি প্রামাণ্যচিত্র।
‘জুলাই ঘোষণাপত্র’ হলো ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানের একটি দলিল। জানা গেছে, বিএনপিসহ অন্য রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে এটি চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার।




























