০৫:০৩ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

জুলাই ঘোষণাপত্র পাঠের অনুষ্ঠানে যাচ্ছে বিএনপি

নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:৫৫:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
  • / ১৬৯

নিজস্ব প্রতিবেদক : অন্তবর্তীকালীন সরকারের পক্ষ থেকে প্রত্যাশিত ‘জুলাই ঘোষণাপত্র’ অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে। মঙ্গলবার বিকাল ৫টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এক আনুষ্ঠানিক আয়োজনে এই ঘোষণাপত্র পাঠ করবেন অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

অনুষ্ঠানে প্রধান বিরোধী রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করে জানান, “সোমবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিনিধি দলে মহাসচিবের পাশাপাশি থাকবেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান এবং সালাহউদ্দিন আহমেদ।”

এর আগে সোমবার বিকেলে অন্তবর্তীকালীন সরকারের পক্ষ থেকে বিএনপিকে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানে যোগদানের আমন্ত্রণ জানানো হয়।

Please Share This Post in Your Social Media

জুলাই ঘোষণাপত্র পাঠের অনুষ্ঠানে যাচ্ছে বিএনপি

আপডেট: ১২:৫৫:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫