০৮:৩৫ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

যশোর জেলা যুবদলের বহিষ্কৃত প্রচার সম্পাদক আলোচিত জনি ডিবি’র হাতে ঢাকায় আটক

নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:১০:৩০ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
  • / ১৩১

নিজস্ব প্রতিবেদক: জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ একটি চৌকস টিম গঠন করে যশোর জেলা যুবদলের বহিষ্কৃত প্রচার সম্পাদক ইস্কান্দার আলী জনিকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানোর অভিযোগ রয়েছে।

ডিবি অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল ইসলাম ভূঞা এর নেতৃত্বে এসআই অলক কুমার পিপিএম, এএসআই মোঃ শামসুজ্জামান ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করেন। গত (২৫ জুলাই-২০২৫) রাত ৮:২৫ মিনিটে ঢাকা মহানগরীর খিলক্ষেত এলাকার দক্ষিণ নামাপাড়া, তালের টেক থেকে ইস্কান্দার আলী জনিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ইস্কান্দার আলী জনির বিরুদ্ধে অভিযোগ, তিনি জেলা যুবদলের দপ্তর সম্পাদক কামরুল ইসলামের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবী করেন এবং জেলা বিএনপির সভাপতি সহ বিভিন্ন নেতার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচার চালান। এর পাশাপাশি তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং জেলা যুবদলের সেক্রেটারি আনসারুল হকের বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে দেশপ্রেমিক সেনাবাহিনী ও দেশের জনগণের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য গুজব ছড়িয়ে দেন।

এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে, যার মামলা নম্বর ১২(১)২৫। এই মামলায় তার বিরুদ্ধে পেনাল কোডের ৩৮৫ ধারাসহ সাইবার নিরাপত্তা আইন ২০২৩ এর ২৫, ২৯, ৩১ ধারায় অভিযোগ আনা হয়েছে।

গ্রেফতারকৃত আসামীকে এখন বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

আটক ইস্কান্দার আলী জনি (৪২) যশোরের কোতোয়ালী থানার বালিয়াডাঙ্গা, বাবলাতলা গ্রামের মৃত শেখ সিরাজুল ইসলাম এর ছেলে।

Please Share This Post in Your Social Media

যশোর জেলা যুবদলের বহিষ্কৃত প্রচার সম্পাদক আলোচিত জনি ডিবি’র হাতে ঢাকায় আটক

আপডেট: ১২:১০:৩০ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫