বাঘারপাড়ার ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বাবলু কুমার সাহা আটক
- আপডেট: ১১:২৮:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫
- / ১২২

সাঈদ ইবনে হানিফ : যশোরের বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবলু কুমার সাহাকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২০ জুন) সকাল সাড়ে আটটায় নারিকেলবাড়ীয়া গ্রাম থেকে তাঁকে আটক করা হয়।
স্থানীয় সূত্র জানিয়েছে, যশোরের বাঘারপাড়ায় আওয়ামী লীগের ৩০৮ জন নেতা-কর্মীর বিরুদ্ধে গত বছরের ডিসেম্বরে বন্দবিলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক খোকন লস্কর বাদী হয়ে বাঘারপাড়া থানায় একটি মামলা করে। ওই মামলায় সন্দেহভাজন আসামি চেয়ারম্যান বাবলু কুমার সাহাকে আটক দেখানো হয়েছে।
এছাড়াও, বিস্ফোরক আইনের এ মামলায় সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী, জহুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দিলু পাটোয়ারী এবং সাবেক জেলা পরিষদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী ভোলাকেও আসামি করা হয়েছে। মামলায় আসামিদের বিরুদ্ধে ২০২৩ সালের ১১ ফেব্রুয়ারি বিএনপির কেন্দ্র ঘোষিত ইউনিয়ন পদযাত্রা কর্মসূচি চলাকালে ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের অভিযোগ আনা হয়।
বাঘারপাড়া থানা সূত্রে চেয়ারম্যান বাবলু কুমার সাহাকে গ্রেফতারের কথা নিশ্চিত করা হয়েছে। ওইদিনই তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।




























