০২:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

যুক্তরাজ্য সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:১১:৫৮ অপরাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫
  • / ১০৯

নিজস্ব প্রতিবেদকঃ লন্ডনের উদ্দেশে সোমবার (৯ জুন) ঢাকা ছাড়বেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ৪ দিনের (১০ থেকে ১৩ জুন) এই সরকারি সফরে যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সফরসঙ্গী হিসেবে তার সঙ্গে থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. আবদুল মোমেন।

প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই ড. ইউনূসের প্রথম ইউরোপ সফর।

সফরসূচি অনুযায়ী, ১১ জুন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন তিনি। পরদিন ১২ জুন সেন্ট জেমস প্রাসাদে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং সেখানেই ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন।

গত বুধবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শফিকুল আলম বলেন, আসন্ন সফরের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎসহ বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে দ্বিপাক্ষিক বৈঠক হবে।

এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, বাংলাদেশ থেকে অবৈধভাবে যুক্তরাজ্যে যে টাকা পাচার করা হয়েছে সেগুলো উদ্ধারের বিষয়েও আলোচনা হবে।

Please Share This Post in Your Social Media

যুক্তরাজ্য সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

আপডেট: ১২:১১:৫৮ অপরাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫