১১:৩০ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

শাওয়ালের চাঁদ দেখা গেছে, কাল ঈদ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৪০:৪৩ অপরাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫
  • / ২১০

ইয়ানূর রহমান : ১৪৪৬ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেশের আকাশে দেখা গেছে। ফলে সোমবারই (৩১ মার্চ) সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে।

রোববার (৩০ মার্চ) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে সভায় ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্বে চাঁদ দেখা কমিটির সভা শেষে এ ঘোষণা দেওয়া হয়।

সভা শেষে ধর্ম উপদেষ্টা বলেন, দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। সোমবার সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে।

ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

ঈদের তারিখ চাঁদ দেখার ওপর নির্ভর করে এবং তা প্রতিবছরই পরিবর্তিত হয়। সাধারণত চন্দ্র মাস ২৯ বা ৩০ দিনের হয়। তাই মুসলমানদের সাধারণত ঈদের আগের রাত পর্যন্ত অপেক্ষা করতে হয় ঈদের তারিখ নিশ্চিত হওয়ার জন্য। শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় এবার ২৯টি রোজা শেষে ঈদ উদ্‌যাপিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

শাওয়ালের চাঁদ দেখা গেছে, কাল ঈদ

আপডেট: ০৭:৪০:৪৩ অপরাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫