বাঘারপাড়ায় ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারি আটক
- আপডেট: ০১:১৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
- / ১৩

সাঈদ ইবনে হানিফ ঃ যশোরের বাঘারপাড়ায় ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক কারবারি কে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনসাধারণ। আটক যুবক উপজেলার আরজী বাসুয়াড়ী গ্রামের শামছুর খাঁর পুত্র আশরাফুল ইসলাম (৩৮)।
এসময় তার কাছ থেকে ১৫ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক যুবকদের বিরুদ্ধে এলাকায় দীর্ঘদিন ধরে মাদক বেঁচাকেনার অভিযোগ রয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, ২২শে জুলাই দিনগত রাত ৮ টার দিকে বাঘারপাড়া উপজেলার বাগডাঙ্গা স্কুল মাঠ এলাকায় সন্দেহ জনক ঘুরাঘুরি করতে দেখে পাশের দোকান পাটে অবস্থান করা সচেতন কয়েকজন ব্যাক্তি জিজ্ঞাসাবাদ করলে, আচরণ সন্দেহ জনক হওয়ায় তাকে আটক করে।
এসময় উপস্থিত জনসাধারণ গণধোলাই দিলে সে মাদক করবারের কথা স্বীকার করে। খবর পেয়ে স্থানীয় গ্রাম পুলিশ এনায়েত হোসেন, ইউপি সদস্য আনিছুর রহমান বিপ্লব ঘটনা স্থলে পৌছে সত্যতা নিশ্চিত হয়ে পুলিশে খবর দিলে বাঘারপাড়া থানা পুলিশের স্টাফ এসআই পলাশের সঙ্গীয় ফোর্স ১৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করে থানায় নিয়ে যায়। তিনি জানিয়েছেন, আটক কৃত ব্যাক্তিকে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হবে।





















