০২:২৩ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

ফুলবাড়িতে সরকারিভাবে ধান চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:১৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
  • / ২১৭

নিজস্ব প্রতিবেদকঃ কুড়িগ্রামের ফুলবাড়িতে সরকারিভাবে ধান চাল কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৭ মে) সকাল সাড়ে ১০টায় ফুলবাড়ি উপজেলার খাদ্য গুদামে উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুম ফিটা কেটে এ কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মেছা: নিলুফা ইয়াছমিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হামিদুল ইসলাম, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আউয়াল, জোবেদা অটো রাইস মিলের স্বত্বাধিকারী শিল্পপতি ওয়াহেদ আলী, কথন-মিফতি অটো রাইস মিলের স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলী, জোবেদা অটো রাইস মিলের জিএম আজিজার রহমান, কৃষক শফিয়ার রহমান উপস্থিত ছিলেন।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সূত্রে জানা গেছে, ২০২৫ অর্থ-বছরে, সরকারিভাবে এ উপজেলায় সরাসরি কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ধান ৩৬ টাকা দরে মোট ৭১০ মে: টন ধান এবং মিল চাতাল মালিকদের কাছ থেকে প্রতি কেজি চাল ৪৯ টাকা দরে মোট ২ হাজার ১৪৭ মে: টন চাল ক্রয় করা হবে।

Please Share This Post in Your Social Media

ফুলবাড়িতে সরকারিভাবে ধান চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন

আপডেট: ১০:১৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫