০৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

যশোরে পুলিশের বিশেষ অভিযানে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ৩ সহযোগীসহ আটক

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:৩৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • / ১৬

নিজস্ব প্রতিবেদক: যশোর জেলা পুলিশের বিশেষ অভিযানে চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিডসহ চারজনকে আটক করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই ২০২৬) ভোরে যশোর শহরের ঝুমঝুমপুর এলাকা থেকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কোতোয়ালী মডেল থানা পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, চট্টগ্রাম জেলা পুলিশের চাহিদাপত্রের ভিত্তিতে ডেভিড ইমনকে গ্রেফতারে অভিযান পরিচালনা করা হয়।

যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কোতোয়ালী মডেল থানার ৯টি টিমের সমন্বয়ে পরিচালিত অভিযানে ভোর ৩টা ৪৫ মিনিটের দিকে ঝুমঝুমপুর এলাকা থেকে তাকে তার তিন সহযোগীসহ আটক করা হয়।

আটক ডেভিড ইমন (২৫) চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার কাঞ্চনগর গ্রামের বাসিন্দা। তার বাবা মৃত মো. মুসা এবং মা মমতাজ বেগম।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, ডেভিড ইমন তার সহযোগীদের নিয়ে যশোর হয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য একই দিন তাকে ও তার সহযোগীদের চট্টগ্রাম জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটক অপর তিনজন হলেন— ঢাকার শ্যামপুর থানার জুরাইন এলাকার আল ইসলাম আলিফ ওরফে তমাল (২৫), কুমিল্লার মনোহরগঞ্জ থানার মো. শামিম (২৮) এবং নোয়াখালীর সোনাইমুড়ি থানার মো. সাফায়েত হোসেন (২৮)।

যশোর জেলা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

যশোরে পুলিশের বিশেষ অভিযানে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ৩ সহযোগীসহ আটক

আপডেট: ০৫:৩৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬