০৯:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

শার্শা সীমান্তে বিজিবি-র‌্যাবের যৌথ অভিযানে ভারতীয় এসকাফ সিরাপসহ আটক-১

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:৪৭:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা সীমান্তে বিজিবি ও র‌্যাবের যৌথ অভিযানে ২৬ বোতল ভারতীয় এসকাফ সিরাপসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই-২০২৬) খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) অধীন অগ্রভূলাট বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী যৌথ অভিযান পরিচালনা করে বিজিবি ও র‌্যাব।

অভিযানে ২৬ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দের পাশাপাশি মো. হাফিজুর রহমান (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

আটক হাফিজুর রহমান শার্শা থানার অগ্রভূলাট গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।

বিজিবি সূত্র জানায়, জব্দকৃত আলামতসহ আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান বলেন, বিজিবির চলমান আভিযানিক কার্যক্রমের অংশ হিসেবে সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক ও পাচারচক্রের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি এবং টহল জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

শার্শা সীমান্তে বিজিবি-র‌্যাবের যৌথ অভিযানে ভারতীয় এসকাফ সিরাপসহ আটক-১

আপডেট: ০৮:৪৭:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬