০২:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

শ্যামনগরে র‍্যাবের অভিযানে ২৩০ বোতল উইনকোরেক্স ও ১৫ হাজার ট্যাপেন্টাডলসহ আটক-২

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৪৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • / ১০

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার শ্যামনগরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, আমদানি নিষিদ্ধ ভারতীয় ঔষধ ও কসমেটিক্স পণ্যসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬, সিপিসি-১ সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল।

বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার চুনার এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন— সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার মুন্সীগঞ্জ গ্রামের মো. রাশেদুল ইসলামের ছেলে মো. ইসমাইল হোসেন (২৮) এবং একই থানার আবাদ চন্ডীপুর গ্রামের মো. আব্দুল হাকিম গাজীর ছেলে মো. সুমন হোসেন (২৯)।

র‍্যাব জানায়, অভিযানে তাদের কাছ থেকে ২৩০ বোতল উইনকোরেক্স, ১৫ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ভারতীয় ঔষধ ও কসমেটিক্স পণ্য উদ্ধার করা হয়।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ তালিকা তৈরি করে উদ্ধার করা মাদক ও অন্যান্য পণ্য জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেফতার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাদের উদ্ধারকৃত আলামতসহ সাতক্ষীরা জেলার শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৬, সিপিসি-১ সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ জানান, অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য ও চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অটল থেকে র‍্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

Please Share This Post in Your Social Media

শ্যামনগরে র‍্যাবের অভিযানে ২৩০ বোতল উইনকোরেক্স ও ১৫ হাজার ট্যাপেন্টাডলসহ আটক-২

আপডেট: ১০:৪৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬