০২:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

খাগড়াছড়িতে নাগরিক অংশগ্রহণ জোরদারে সিইএফ স্টেকহোল্ডারদের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:২০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • / ১১

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি:
নাগরিক অংশগ্রহণ বৃদ্ধি, স্থানীয় পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠা এবং প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার ও নেতৃত্ব বিকাশের লক্ষ্যে খাগড়াছড়িতে সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ) স্টেকহোল্ডারদের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ জুলাই) সকালে জেলা সদরের মিলনপুর হিলটপ গেস্ট হাউসে তৃণমূল উন্নয়ন সংস্থার (টিইউএস) এম্পাওয়ারমেন্ট প্রকল্পের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রকল্প ব্যবস্থাপক শাশ্বতী দেওয়ান। জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুষ্মিতা খীসাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, সিএসও, সিবিও, কমিউনিটি চেঞ্জ মেকার (সিসিএম) ও প্রান্তিক জনগোষ্ঠীর ২৫ জন প্রতিনিধি অংশ নেন।

কর্মশালায় নাগরিক সম্পৃক্ততা, নারী নেতৃত্ব, সামাজিক জবাবদিহিতা, প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার এবং স্থানীয় সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ নিয়ে অভিজ্ঞতা বিনিময় করা হয়।

বক্তারা বলেন, নাগরিক অংশগ্রহণ বৃদ্ধি পেলে একটি জবাবদিহিমূলক, অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলা সহজ হবে। পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠী, বিশেষ করে নারী ও প্রান্তিক মানুষের সক্ষমতা ও নেতৃত্ব বিকাশে এ ধরনের কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে সমন্বিত উদ্যোগকে আরও শক্তিশালী করবে।

আয়োজকরা জানান, সুইজারল্যান্ড, কানাডা ও ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ) কর্মসূচির সহায়তায় এ কার্যক্রম বাস্তবায়ন করছে তৃণমূল উন্নয়ন সংস্থা (টিইউএস)। কর্মসূচিটি পরিচালনা করছে জিএফএ কনসাল্টিং গ্রুপ।

Please Share This Post in Your Social Media

খাগড়াছড়িতে নাগরিক অংশগ্রহণ জোরদারে সিইএফ স্টেকহোল্ডারদের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা

আপডেট: ০৭:২০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬