০২:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

পুলিশের অভিযানে ৮০ পিস ইয়াবাসহ চৌগাছায় দুই মাদক কারবারি গ্রেফতার

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:১৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • / ১৫

নিজস্ব প্রতিবেদক: যশোরের চৌগাছায় পুলিশের বিশেষ অভিযানে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, চৌগাছা থানার এসআই জি. এম. ইমরান হোসেন রাজুর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের একপর্যায়ে পৌরসভার মাঠপাড়া গ্রামের তবিবর রহমানের চায়ের দোকানের সামনে চৌগাছা বিশ্বাসপাড়া-ইছাপুর সড়ক থেকে মো. জসিম উদ্দিন (৩০) ও মো. সোহাগ হোসেনকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৮০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতার জসিম উদ্দিন চৌগাছা থানার হুদা গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে। অপর গ্রেফতার সোহাগ হোসেন (৩৩) একই থানার দিঘলসিংহ গ্রামের নুর ইসলাম মৃধার ছেলে।

পুলিশ জানায়, গ্রেফতার দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বৃহস্পতিবার (২৩ জুলাই) তাদের আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

পুলিশের অভিযানে ৮০ পিস ইয়াবাসহ চৌগাছায় দুই মাদক কারবারি গ্রেফতার

আপডেট: ০৭:১৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬