০১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬

ঢাকাসহ সারাদেশে বইছে তাপপ্রবাহ

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৫৯:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
  • / ১০

নিজস্ব প্রতিবেদকঃ সারাদেশে প্রখর তাপে বিপর্যস্ত জনজীবন। গরম ও অস্বস্তিতে হাঁসফাঁস করছে সাধারণ মানুষ। ঢাকাসহ সারাদেশে বর্তমানে তাপপ্রবাহের আওতায় রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে সপ্তাহের শেষের দিকে তাপপ্রবাহের তীব্রতা কিছুটা কমে আসতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

আজ মঙ্গলবার ঢাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ ছাড়া আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। Maps

এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৯ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৩ শতাংশ।

অন্যদিকে সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

ঢাকাসহ সারাদেশে বইছে তাপপ্রবাহ

আপডেট: ১১:৫৯:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬