০৫:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

খাগড়াছড়িতে পর্যটন খাতে নৈতিক আচরণবিধি নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:৪৯:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
  • / ২৬

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির পর্যটন খাতকে আরও দায়িত্বশীল, টেকসই ও আন্তর্জাতিক মানসম্পন্ন করে গড়ে তুলতে “ট্যুর অপারেটর ও ট্রাভেল এজেন্সিগুলোর জন্য আচরণবিধি (Code of Conduct)” শীর্ষক একটি দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে জেলা সদরের খাগড়াছড়ি পর্যটন মোটেলে আয়োজিত এ কর্মশালার উদ্বোধন করেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহফুজ। কর্মশালায় জেলার বিভিন্ন ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্সির প্রতিনিধি এবং সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে কর্মশালাটি বাস্তবায়িত হচ্ছে ProGRESS Project ও International Labour Organization (ILO) Bangladesh-এর সহযোগিতায়, কানাডা সরকারের অর্থায়নে।

কর্মশালায় বক্তারা বলেন, পর্যটন শিল্পের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে নৈতিকতা, দায়িত্বশীলতা এবং পর্যটকদের প্রতি সম্মানজনক আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একইসঙ্গে স্থানীয় সংস্কৃতি, পরিবেশ ও কমিউনিটির স্বার্থ রক্ষায় আচরণবিধি মেনে চলার বিকল্প নেই।

আলোচনায় বিশেষ গুরুত্ব পায় পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতকরণ, সেবার মান উন্নয়ন, পরিবেশবান্ধব পর্যটন চর্চা, স্থানীয় জনগোষ্ঠীর সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি সম্মান প্রদর্শন, এবং ন্যায্য ও স্বচ্ছ ব্যবসায়িক আচরণ প্রতিষ্ঠা।

অংশগ্রহণকারীরা এ ধরনের প্রশিক্ষণমূলক উদ্যোগকে সময়োপযোগী আখ্যায়িত করে বলেন, এর মাধ্যমে খাগড়াছড়ির পর্যটন খাত আরও সুশৃঙ্খল ও মানসম্পন্ন হয়ে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতামূলক অবস্থান তৈরি করতে সক্ষম হবে।
দিনব্যাপী কর্মশালায় মতবিনিময়, দলীয় আলোচনা এবং অংশগ্রহণকারীদের বাস্তব অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে একটি কার্যকর ও দায়িত্বশীল পর্যটন ব্যবস্থাপনা গড়ে তোলার দিকনির্দেশনা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য প্রশান্ত কুমার ত্রিপুরা, ProGRESS Project-এর প্রজেক্ট কো-অর্ডিনেটর পাইউমং চৌধুরী, জাবারাং কল্যাণ সমিতির প্রজেক্ট ম্যানেজার দয়ানন্দ ত্রিপুরা। প্রশিক্ষণ পরিচালনা করেন টেকসই পর্যটন উন্নয়ন বিশেষজ্ঞ মো. সরোয়ার জাহান মিঠু।

Please Share This Post in Your Social Media

খাগড়াছড়িতে পর্যটন খাতে নৈতিক আচরণবিধি নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

আপডেট: ০৪:৪৯:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬