০৯:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

বেনাপোলে বিজিবির অভিযানে ১০ লাখ টাকার অবৈধ চোরাচালান পণ্য জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:৫৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • / ১৫

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) পরিচালিত এ অভিযানে প্রায় ১০ লাখ টাকার বিভিন্ন পণ্য উদ্ধার করা হয়।

বিজিবি সূত্র জানায়, যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধীন বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ৬০টি শাড়ি, ৪ হাজার ১৫৫টি চকলেট, ৩ দশমিক ৫ কেজি কিশমিশ, ৫৮টি খাদ্যসামগ্রী এবং ১ হাজার ২৬৯টি কসমেটিকস পণ্য জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ১০ লাখ ১৩ হাজার ৮৫০ টাকা।

জব্দকৃত পণ্য পরবর্তীতে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করা হচ্ছে।

তিনি আরও জানান, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

বেনাপোলে বিজিবির অভিযানে ১০ লাখ টাকার অবৈধ চোরাচালান পণ্য জব্দ

আপডেট: ০৬:৫৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬