১০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

খাগড়াছড়িতে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে জেলা ইমাম সম্মেলন

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৪৯:৩২ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • /

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি।। গণতন্ত্রকে শক্তিশালী করতে এবং গণভোটে ভোটারদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে খাগড়াছড়িতে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও ইসলামী ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে গণভোটের গুরুত্ব ও নাগরিক দায়িত্ব বিষয়ে ব্যাপক আলোচনা করা হয়।

সোমবার (০২ ফেব্রুয়ারি) সকালে জেলা শহরের টাউন হল অডিটোরিয়ামে অনুষ্ঠিত সম্মেলনে ইসলামী ফাউন্ডেশন খাগড়াছড়ির উপ-পরিচালক মো. আনোয়ার কবির-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ।
প্রধান অতিথির বক্তব্যে হাসান মারুফ বলেন,“গণভোট একটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। গণতন্ত্রকে কার্যকর ও শক্তিশালী করতে হলে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অপরিহার্য। এ ক্ষেত্রে সমাজে নৈতিক নেতৃত্বদানকারী ইমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলাম, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হেমদা রঞ্জন ত্রিপুরা এবং জেলা তথ্য কর্মকর্তা মো. বেলায়েত হোসেন। বক্তারা বলেন, ইমামরা মসজিদকেন্দ্রিক ধর্মীয় ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে নৈতিকতা, সচেতনতা ও দায়িত্ববোধ জাগ্রত করতে পারেন। তাঁদের মাধ্যমে গণভোটের তাৎপর্য ও গুরুত্ব সাধারণ মানুষের কাছে সহজভাবে পৌঁছে দেওয়া সম্ভব।

সম্মেলনে খাগড়াছড়ি জেলার ৯টি উপজেলার প্রায় ৫০০ জন মসজিদের ইমাম অংশগ্রহণ করেন। আলোচনা শেষে অংশগ্রহণকারী ইমামরা নিজ নিজ এলাকায় গণভোটের পক্ষে প্রচার চালানো এবং ভোটারদের ভোটদানে উদ্বুদ্ধ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এই সম্মেলনের মাধ্যমে জেলার প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত গণভোট বিষয়ে ইতিবাচক বার্তা পৌঁছে যাবে এবং ভোটার উপস্থিতি বৃদ্ধি পাবে।

Please Share This Post in Your Social Media

খাগড়াছড়িতে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে জেলা ইমাম সম্মেলন

আপডেট: ০৭:৪৯:৩২ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬