০৫:০৬ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

চট্টগ্রাম রিজিয়নে তিন মাসে ৫ কোটি ৩৪ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:২৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • / ৪৯

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি ॥
সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মাদক প্রতিরোধের পাশাপাশি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছে বিজিবি চট্টগ্রাম রিজিয়ন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে মাটিরাঙ্গা উপজেলার গুইমারা সেক্টরের খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ব্যাটালিয়নের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ শাহীনূল ইসলাম।
তিনি জানান, বাংলাদেশের মোট ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্তের মধ্যে চট্টগ্রাম রিজিয়নের আওতাধীন সীমান্তের দৈর্ঘ্য ৫৪০ কিলোমিটার। এই সীমান্ত এলাকা মীরসরাই উপজেলার আমতলী থেকে শুরু করে রাঙ্গামাটির জুরাছড়ি উপজেলার কচুতলী পর্যন্ত বিস্তৃত। উক্ত সীমান্ত সুরক্ষায় চট্টগ্রাম রিজিয়নের অধীনে মোট ১৩টি বিজিবি ব্যাটালিয়ন দায়িত্ব পালন করছে।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গত তিন মাসে চট্টগ্রাম রিজিয়নের অধীনস্থ ব্যাটালিয়নসমূহ ধারাবাহিক অভিযান পরিচালনা করে ২ জন আসামিসহ ৫ কোটি ৩৪ লাখ ২১ হাজার ৪১১ টাকার অধিক মূল্যের বিভিন্ন প্রকার চোরাচালানি মালামাল আটক করেছে। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ইয়াবা, গাঁজা, মদ, বিদেশি সিগারেটসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য।

এছাড়া সীমান্তে টহল কার্যক্রম জোরদারের মাধ্যমে ৪৩২টি গরু ও ১৮টি ছাগল আটক করে যথাযথ প্রক্রিয়ায় শুল্ক কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, গত ২৬ ডিসেম্বর ২০২৫ তারিখে খেদাছড়া ব্যাটালিয়নের একটি বিশেষ অভিযানে একটি ১২ বোর পিস্তল, ২ রাউন্ড তাজা গোলাবারুদ এবং ৩টি হাসুয়া উদ্ধার করা হয়।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে উল্লেখ করে লেফটেন্যান্ট কর্নেল শাহীনূল ইসলাম বলেন, আগামী ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে বিজিবি পূর্ণমাত্রায় মোতায়েন থাকবে। চট্টগ্রাম, খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলার মোট ৩৩টি উপজেলায় বিজিবি নির্বাচনী দায়িত্ব পালন করবে। প্রয়োজন অনুযায়ী বিশেষায়িত K-9 ডগ স্কোয়াড ও আরসিভি ইউনিটও মোতায়েন রাখা হবে।

প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিজিবি সীমান্তবর্তী দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণেও কাজ করে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে শীতবস্ত্র বিতরণ, বিনামূল্যে চিকিৎসাসেবা, কৃষি উপকরণ সহায়তা ও শিক্ষা সহায়তাসহ নানা মানবিক কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

চট্টগ্রাম রিজিয়নে তিন মাসে ৫ কোটি ৩৪ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ

আপডেট: ১১:২৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬