বাঘারপাড়ায় বিএনপি প্রার্থীর গণসমাবেশ অনুষ্ঠিত
- আপডেট: ১২:৩১:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
- / ১১৬

সাঈদ ইবনে হানিফ ঃ যশোর (৮৮-৪) আসনে চুড়ান্ত দলীয় মনোনয়ন পেয়েছেন দাবি করে গন সমাবেশ করেছেন, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার টিএস, আইয়ুব হোসেন।
শনিবার (১৮অক্টোবর) বিকালে বাঘারপাড়ায় ইঞ্জিনিয়ার টিএস আয়ুব হোসেনের পক্ষে চূড়ান্ত দলীয় মনোনয়ন পেয়ছেন এমন দাবি করে তার পক্ষে গনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন কর্মী সমর্থকেরা। এই দিন সর্বপ্রথম ইঞ্জিনিয়ার টিএস আয়ুব এর গ্রামের বাড়িতে তার পিতার মাজার জিয়ারত এর মধ্য দিয়ে প্রচার কার্যক্রম শুরু করেন তার সমর্থকেরা। এই উপলক্ষে বিকালে একটি মিছিল শেষে গনসমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার টিএস আয়ুবসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অপরদিকে বিএনপির অপর মনোনয়ন প্রত্যাশী নুরে আলম সিদ্দিকী সোহাগ, ফেসবুকে লাইভ ভিডিও এর মাধ্যমে এই মনোনয়ন প্রাপ্তির বিষয়টি সঠিক নয় বলে প্রচার করেছেন। বিষয়টি নিয়ে দলীয় কর্মীসমর্থকদের মধ্য একপ্রকার ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।



























