শার্শায় স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য র্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট: ০৫:৫৭:৫১ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
- / ১৪৪

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ আগস্ট ২০২৫) বিকেলে উপজেলার বাগআঁচড়া বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এ বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে ইউনিয়ন পরিষদ চত্বরে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ রাকিবুল হাসান রিপন এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মোঃ সেলিম হোসেন আশা।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন শার্শার সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি,শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধু, উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ নুরুজ্জামান লিটন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আহম্মদ আলী শাহিন, সিনিয়র যুগ্ম সম্পাদক মোস্তফা কামাল মিন্টু, যুগ্ম সম্পাদক মো. তাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আশরাফুল আলম বাবু, মো. সালাউদ্দিন আহমেদ, প্রচার সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক মো. শহীদ আলী।
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য সাইদুজ্জামান লাল্টু, যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তফা আমির ফয়সাল, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইমদাদুল হক ইমদাদ, উপজেলা যুবদলের আহবায়ক মোস্তাফিজ্জোহা সেলিম, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শহীদুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ওয়াছি উদ্দিন, আবু বক্কর সিদ্দিকী মিলন, উপজেলা ছাত্র দলের আহবায়ক মোঃ শরীফুল ইসলাম চয়ন, সদস্য সচিব মোঃ সবুজ হোসেন খান, সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাইমিনুল সাগর, যুগ্ম আহবায়ক মোঃ বিপ্লব হোসেন এবং বেনাপোল পৌর ছাত্র দলের আহবায়ক মোঃ আরিফুল ইসলাম আরিফ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধারে শহীদ জিয়ার সৈনিকরা রাজপথে ছিল, আছে এবং থাকবে। আন্দোলনের প্রতিটি ধাপে স্বেচ্ছাসেবক দল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।”
কর্মসূচিতে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়।





















