১১:৫১ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

যশোর মনিহারে প্রেমিকের সঙ্গে সিনেমা দেখতে এসে সর্বস্ব হারালেন তরুণী

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:০৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • / ১১২

সাব্বির হোসেন,যশোরঃ যশোরের মনিহার প্রেক্ষাগৃহে প্রেমিকের সঙ্গে সিনেমা দেখতে এসে এক তরুণী সর্বস্ব হারিয়েছেন। কৌশলে অজ্ঞান করে তার কাছ থেকে সোনার গহনা ও নগদ অর্থ লুট করে পালিয়ে যায় প্রেমিক।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর দেড়টার দিকে এ ঘটনাটি ঘটে। পরে হলের কর্মীরা তরুণীকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। উক্ত তরুনী নড়াইল জেলার কাগজিপাড়া গ্রামের খোরশেদ শিকদারের মেয়ে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ঘটনার দিন লতা শিকদার তার প্রেমিকের সঙ্গে মনিহার সিনেমা হলে সিনেমা দেখতে যান। চলমান সিনেমার সময় প্রেমিক চেতনানাশক জাতীয় দ্রব্য ব্যবহার করে লতাকে অচেতন করে দেয় এবং তার গলায় থাকা সোনার চেইন, কানের দুল ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়।

পরে সিনেমা হলের কর্মীরা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক মৌসুমি আক্তার জানান, প্রাথমিক চিকিৎসার পর তরুণীর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।

এ ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি বলেও জানা গেছে।

Please Share This Post in Your Social Media

যশোর মনিহারে প্রেমিকের সঙ্গে সিনেমা দেখতে এসে সর্বস্ব হারালেন তরুণী

আপডেট: ১১:০৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫