০৭:৩০ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

শিশুদের সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৪২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • / ১৩৬

চাপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শিশুদের সুরক্ষা ও অধিকার বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ইউনিসেফের অর্থায়নে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের স্ট্রেংদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আওতায় উপজেলা মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব শিবগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার মোঃ আজাহার আলী। সঞ্চালনায় ছিলেন জেলা প্রোগ্রাম অফিসার উত্তম মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল মান্নান দুলভপুর ইউপি চেয়াারম্যান গোলাম আজম ও কানসাট ইউপি চেয়ারম্যান সেফাউল মুলক ও শাহাবাজপুর ইউপি চেয়ারম্যান নিজামুল হক রানা ও বিনোদপুর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ রুহুল আমিনসহ অনেকে। শিক্ষার্থীদের মাঝে বাল্যবিয়ের শারীরিক ও মানসিক ক্ষতি সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে উঠান বৈঠক, অভিভাবক সমাবেশ এবং বিদ্যালয়ভিত্তিক কর্মসূচি গ্রহন করতে হবে। বাল্যবিয়ে ও শিশু নির্যাতন রোধে সমাজের প্রভাবশালী ব্যক্তিবর্গ যেমন: ইমাম, কাজী, মোড়ল, পুরোহিত, জনপ্রতিনিধি ও শিক্ষকদের সম্পৃক্ত করে ওয়ার্ড পর্যায়ে সচেতনতামূলক সভা আয়োজনের তাগিদ দেওয়া হয়।

বক্তারা আরও বলেন, শুধু সচেতনতা নয়, প্রয়োজনে আইনের আশ্রয় নিতে হবে এবং আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে সমাজে বাল্যবিয়ে ও শিশু সহিংসতা রোধ করা সম্ভব।

শিক্ষার্থীরা জানান, যদি তারা নিজেরা সচেতন হয় এবং সমাজে সচেতনতা ছড়িয়ে দেয়, তবে বাল্যবিয়ের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলা সম্ভব। সভার শেষে শিশু সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক দায়িত্ব পালনের অঙ্গীকার করেন সকলে।

Please Share This Post in Your Social Media

শিশুদের সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

আপডেট: ০৯:৪২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫