যশোর সীমান্তে বিজিবি’র সাঁড়াশি অভিযান: ফেন্সিডিলসহ অর্ধকোটি টাকার অবৈধ পণ্য জব্দ
- আপডেট: ০৮:৩০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
- / ১৮৩

নিজস্ব প্রতিবেদক: বিজিবি’র যশোর ব্যাটালিয়নের টহলদল বৃহস্পতিবার (১৭ জুলাই-২০২৫) যশোরের হিজলী, কাশিপুর, বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপি এলাকা জুড়ে বিশেষ অভিযানে মাদকদ্রব্যসহ বিপুল পরিমাণ অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে।
অভিযানে ভারতীয় ফেন্সিডিল, শাড়ী, চকলেট, জিরা, খাদ্য সামগ্রী, ঔষধ, কীটনাশক, মোবাইল ফোন, মোবাইল চার্জার, হেডফোন, ব্যাটারি এবং বিভিন্ন ধরনের কসমেটিক্সসহ মালামালের মূল্য প্রায় ৪৬ লাখ ২৩ হাজার ৫০০ টাকা বলে জানানো হয়েছে।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বলেন, “দীর্ঘদিন থেকে চলমান মাদক ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে। গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান চালিয়ে সীমান্তের নিরাপত্তা কঠোর করা হবে। আটককৃত পণ্যসমূহ দ্রুত কাস্টমসের কাছে হস্তান্তর ও মাদকদ্রব্য ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদর দফতরে পাঠানো হয়েছে।”
তিনি আরও জানান, বিজিবি’র এই অভিযান দেশের স্বার্থে এবং সীমান্তবর্তী এলাকায় অপরাধ দমন ও নিরাপত্তা নিশ্চিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।






















