১১:৫২ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

যশোর সীমান্তে বিজিবি’র অভিযানে ফেন্সিডিলসহ দেড় লক্ষ টাকার অবৈধ পণ্য জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:২০:৫২ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
  • / ১০৩

নিজস্ব প্রতিবেদক: বুধবার (১৬ জুলাই-২০২৫) বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি), তাদের সীমান্ত এলাকার শাহজাদপুর ও বেনাপোল বিওপি এবং বেনাপোল আইসিপির এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানটির ফলস্বরূপ বিদেশী মদ, ভারতীয় ফেন্সিডিল, শাড়ী, ঔষধ এবং বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য (এক লক্ষ ছেচল্লিশ হাজার ছয়শত) টাকা।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি বলেন, “বিজিবি দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদকদ্রব্য এবং চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করছে। গোয়েন্দা তৎপরতা এবং আভিযানিক কার্যক্রমের মাধ্যমে, বিশেষ পরিকল্পনা অনুযায়ী আমাদের টহলদল নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে এবং এসব অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে।”

তিনি আরও বলেন, “আমরা প্রায়ই মাদকদ্রব্য এবং অবৈধ পণ্যসমূহ আটক করে থাকি। এসব ভারতীয় পণ্যসমূহ দ্রুত কাস্টমস বিভাগের কাছে হস্তান্তর করা হবে এবং মাদকদ্রব্যগুলো ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদর দপ্তরে পাঠানো হবে।”

লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী নিশ্চিত করেন যে, বিজিবি’র এই আভিযানিক কার্যক্রম বিচক্ষণতা ও সতর্কতার সঙ্গে অব্যাহত থাকবে এবং যেকোনো ধরনের চোরাচালান এবং মাদকদ্রব্যের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি চালু থাকবে।

Please Share This Post in Your Social Media

যশোর সীমান্তে বিজিবি’র অভিযানে ফেন্সিডিলসহ দেড় লক্ষ টাকার অবৈধ পণ্য জব্দ

আপডেট: ০৮:২০:৫২ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫