০১:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:০৯:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • / ১৮

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে প্রায় পাঁচ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১০ জুলাই-২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করে।

বিজিবি জানায়, অভিযানে ৪৭টি ভারতীয় শাড়ি, ৮২ প্যাকেট ফুসকা, ৫ প্যাকেট কিশমিশ, ৫ প্যাকেট সনপাপড়ি, ৮৪৭টি চকলেট এবং ২১২টি বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী উদ্ধার করা হয়।

জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৯৯ হাজার ১০০ টাকা।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান পণ্য পাচার রোধে বিজিবির বিশেষ পরিকল্পনার আওতায় গোয়েন্দা তৎপরতা এবং আভিযানিক কার্যক্রম দীর্ঘদিন ধরে অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে মাদক ও বিভিন্ন ধরনের চোরাচালান মালামাল জব্দ করা সম্ভব হচ্ছে।

তিনি আরও বলেন, সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ

আপডেট: ১০:০৯:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬