শার্শা সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ যুবক আটক
- আপডেট: ০২:৫২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
- / ১৬

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা সীমান্তে অভিযান চালিয়ে ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (৯ জুলাই-২০২৬) খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধীনস্থ কায়বা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
আটক যুবকের নাম ইয়াসিন (২০)। তিনি সাতক্ষীরা জেলার কলারোয়া থানার কাদপুর গ্রামের মো. ইউনুস আলী মল্লিকের ছেলে।
বিজিবি জানায়, অভিযানের সময় ইয়াসিনের কাছ থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
পরে তাকে জব্দকৃত আলামতসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান বলেন, বিজিবির চলমান আভিযানিক কার্যক্রমের অংশ হিসেবে সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করা হয়।
তিনি আরও বলেন, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।






















