১১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

কয়রায় র‌্যাবের অভিযানে সুন্দরবনের জলদস্যু খানজাহান অস্ত্র ও গুলি-সহ আটক

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:২৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • / ১০

নিজস্ব প্রতিবেদক: খুলনার সুন্দরবন উপকূলীয় এলাকার কথিত জলদস্যু ও অস্ত্রধারী সন্ত্রাসী আজহারুল ইসলাম ওরফে খানজাহানকে (৪০) গ্রেফতার করেছে র‌্যাব-৬।

এ সময় তার কাছ থেকে দুটি ওয়ান শুটার গান ও ৩৬ রাউন্ড তাজা সীসার বুলেট উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-৬ জানায়, বৃহস্পতিবার (২ জুলাই-২০২৬) বিকেল ৪টার দিকে র‌্যাব-৬ সিপিসি স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলার কয়রা থানার দক্ষিণ বেতকাশী ইউনিয়নের সোনামুকুন্দি মোড়লের খালসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে আজহারুল ইসলাম ওরফে খানজাহানকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আজহারুল ইসলাম খুলনা জেলার দাকোপ থানার জয়নগর গ্রামের মৃত জয়নাল খাঁর ছেলে।

র‌্যাবের ভাষ্য অনুযায়ী, অভিযানের সময় তার হেফাজত থেকে পৃথক দুটি পলিথিন ব্যাগে মোড়ানো দুটি ওয়ান শুটার গান এবং ৩৬ রাউন্ড তাজা সীসার বুলেট উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় উদ্ধার হওয়া আলামত জব্দ করা হয়।

র‌্যাব আরও জানায়, প্রাথমিক তথ্য ও পুলিশ ক্লিয়ারেন্স (পিসি-পি আর) পর্যালোচনায় দেখা গেছে, গ্রেফতার আজহারুল একজন পেশাদার অস্ত্রধারী সন্ত্রাসী ও সুন্দরবনকেন্দ্রিক জলদস্যু চক্রের সদস্য। তার বিরুদ্ধে খুলনার কয়রা থানা এবং সাতক্ষীরা জেলার শ্যামনগর থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে কয়রা থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে উদ্ধার হওয়া অস্ত্র ও গুলিসহ তাকে কয়রা থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব জানায়, সন্ত্রাস, জলদস্যুতা, অবৈধ অস্ত্র ও মাদক-সংশ্লিষ্ট অপরাধ দমনের পাশাপাশি বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামিদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

কয়রায় র‌্যাবের অভিযানে সুন্দরবনের জলদস্যু খানজাহান অস্ত্র ও গুলি-সহ আটক

আপডেট: ১১:২৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬