১১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

দেবহাটায় র‍্যাবের অভিযানে ১,০৩৫ বোতল ফেন্সিডিলসহ আটক-১

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:১৬:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • / ১৬

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার দেবহাটা থানার মাঝ সখিপুর এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৩৫ বোতল ফেন্সিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা।

বৃহস্পতিবার (২ জুলাই-২০২৬) ভোর সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তি হলেন দেবহাটা থানার মাঝ সখিপুর গ্রামের নওসের আলী সরদারের ছেলে মো. কবির হোসেন (৩৮)।

র‍্যাব জানায়, অভিযানের সময় আসামির কাছ থেকে ১ হাজার ৩৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকার মাধ্যমে মাদকদ্রব্যগুলো জব্দ করা হয়েছে।

পরে গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করে উদ্ধারকৃত ফেন্সিডিলসহ তাকে দেবহাটা থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে র‍্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক নির্মূল এবং চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

দেবহাটায় র‍্যাবের অভিযানে ১,০৩৫ বোতল ফেন্সিডিলসহ আটক-১

আপডেট: ১১:১৬:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬