০১:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

শার্শায় ধানের শীষের প্রার্থী বিজয় নিশ্চিত করতে যুবদলের মতবিনিময় সভা

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:০৬:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • / ৪৬

নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলের উদ্যোগে সোমবার (২৪ নভেম্বর ২০২৫) সন্ধ্যায় বেনাপোলের সানরুফ রেস্টুরেন্টে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী, পাশাপাশি কেন্দ্রীয় যুবদলের শীর্ষ নেতা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি রেজাউল কবির পল।

সভায় প্রধান বক্তা ছিলেন যশোর জেলা যুবদলের আহ্বায়ক এম. তমাল আহম্মেদ এবং বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদস্য সচিব আনছারুল হক রানা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—যশোর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফুল কবির সুমন, যুগ্ম আহ্বায়ক কবির হোসেন বাবু, আমিনুল রহমান মধু, মোঃ নাজমুল হোসেন বাবুল, মোঃ আরিফুল ইসলাম আরিফ, বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু এবং সদস্য সচিব রায়হানুজ্জামান দিপু।

সভাপতিত্ব করেন শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিম এবং সঞ্চালনা করেন সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ।

বক্তারা বলেন, যুবদলকে রাজনৈতিক সচেতনতা ও মাঠপর্যায়ে কার্যক্রম জোরদার করতে হবে। যুব সমাজ যদি একত্রিত হয়ে কাজ করে, তাহলে নির্বাচনে বড় অর্জন সম্ভব। আমাদের দায়িত্ব হবে ভোটারদের ন্যায্য তথ্য পৌঁছে দেওয়া এবং প্রার্থীর ভাবমূর্তিকে শক্তিশালী করা।”

সভায় নেতারা এ বিষয়েও গুরুত্বারোপ করেন যে, আগামী নির্বাচনে মাঠপর্যায়ে যুবদলের সক্রিয় অংশগ্রহণ এবং প্রার্থীর পক্ষে গণমত গঠন অত্যন্ত জরুরি। যুবদলের নেতাকর্মীদের মধ্যে নির্বাচনী প্রচারণা, ভোটার সচেতনতা কর্মসূচি এবং স্থানীয় জনসংযোগ বাড়ানোর জন্য বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করা হয়।

সভা শেষে শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলের নেতাকর্মীরা একযোগে নির্বাচনী কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে সকল পর্যায়ে সমন্বিত কার্যক্রম চালানোর প্রতিশ্রুতি দেন।

Please Share This Post in Your Social Media

শার্শায় ধানের শীষের প্রার্থী বিজয় নিশ্চিত করতে যুবদলের মতবিনিময় সভা

আপডেট: ১১:০৬:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫