১১:৩৫ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

এনবিআরের ৩ সদস্য ও এক কমিশনারকে অবসরে পাঠাল সরকার

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:০৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
  • / ১০২

বিশেষ প্রতিবেদক : জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তিন সদস্য ও এক কমিশনারকে অবসরে পাঠিয়েছে সরকার। তারা হলেন-এনবিআর সদস্য আলমগীর হোসেন (সদস্য কর), হোসেন আহমদ (সদস্য শুল্ক, নীতি ও আইসিটি) ও আবদুর রউফ (সদস্য চলতি দায়িত্বে-মূষক) এবং কমিশনার মো. শব্বির আহমেদ। শব্বির আহমেদ বরিশাল কর অঞ্চলে কমিশনারের চলতি দায়িত্ব পালন করছিলেন।

বুধবার (২ জুলাই) বিকেলে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) থেকে পৃথক চারটি আদেশ জারি করা হয়।

আদেশে বলা হয়, তাদের ৪ জনের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে। যেহেতু সরকার জনস্বার্থে তাকে সরকারি চাকরি হতে অবসর প্রদান প্রয়োজন হবে বিবেচনায় সরকারি চাকরি আইন ২০১৮–এর ৪৫ ধারার ক্ষমতা বলে তাদের দুজনকে সরকারি চাকরি হতে অবসর প্রদান করা হলো। তবে তারা দুজনেই বিধি অনুসারে অবসরজনিত সুবিধা পাবেন।

এনবিআরের একাধিক কর্মকর্তা জানান, কয়েক দিন আগে এনবিআরে যে আন্দোলন হয়েছে, এর শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে এই দুজন কর্মকর্তাকে অবসর প্রদান করা হতে পারে।

এর আগে মঙ্গলবার মধ্যরাতে চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার মো. জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত ২৮ ও ২৯ জুন চট্টগ্রাম কাস্টমস হাউস বন্ধ রেখে আমদানি-রপ্তানি কার্যক্রম বাধাগ্রস্ত করায় তার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)।
গতকাল রাতে এ সংক্রান্ত আদেশ জারি হয়। এতে সই করেন আইআরডি সচিব ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান।

Please Share This Post in Your Social Media

এনবিআরের ৩ সদস্য ও এক কমিশনারকে অবসরে পাঠাল সরকার

আপডেট: ১০:০৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫