নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের ডিহি ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান পলাশ (৪৫)-কে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর-২০২৬) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে উপজেলার তেবাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে শার্শা থানা পুলিশ।
পুলিশ জানায়, শার্শা থানার এসআই শেখ মোঃ জাহিদুল আলম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে থানা এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় একটি নিয়মিত মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি হিসেবে পলাশকে গ্রেফতার করা হয়।
পলাশ তেবাড়িয়া গ্রামের মৃত মোশারফ হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শার্শা থানার মামলা নম্বর-২৩, তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৬ এবং জিআর নম্বর-৩০২-এর তদন্তের অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। মামলাটি দ্য স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট, ১৯৭৪-এর ১৫(৩)/২৫ডি ধারা এবং দ্য এক্সপ্লোসিভ সাবস্ট্যান্সেস অ্যাক্ট, ১৯০৮-এর ৩/৪/৬ ধারায় দায়ের করা হয়েছে।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামিনুল হক জানান, গ্রেফতার পলাশকে বৃহস্পতিবার (২৬ নভেম্বর-২০২৬) যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.