নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল পোর্ট থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তদন্তে পাওয়া সন্দিগ্ধ আসামি যুবলীগ ও ছাত্রলীগের দুই কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশের তথ্যমতে, আটকৃত মোঃ মাসুদ রানা (৩২), বাহাদুরপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং মোঃ খালিদ হাসান (২৭), ছাত্রলীগের সক্রিয় কর্মী।
পুলিশ সূত্রে জানা গেছে, বেনাপোল পোর্ট থানার মামলা নম্বর ৩, তারিখ ৫ জুন ২০২৬, সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৬/১০/১১/১২ ধারায় দায়ের করা মামলার তদন্তে পাওয়া সন্দিগ্ধ আসামি হিসেবে তাদের গ্রেফতার করা হয়।
মাসুদ রানাকে রোববার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর বাজার থেকে গ্রেফতার করা হয়। তিনি ডুবপাড়া গ্রামের মোঃ সাহেব আলী ও মোছাঃ পারুল খাতুনের ছেলে।
অন্যদিকে, খালিদ হাসানকে সোমবার (২৩ নভেম্বর) রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে তার বসতবাড়ির সামনে থেকে গ্রেফতার করা হয়। তিনি ৭ নম্বর ঘিবা গ্রামের ইসমাইল হোসেন ও রাশিদা খাতুনের ছেলে।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী বাবুল হোসেন জানান, গ্রেফতার দুই আসামিকে সোমবার (২৩ নভেম্বর) আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.