মোঃ মঞ্জুরুল ইসলাম মুকুল : যশোরের কেশবপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা প্রদান করেছে স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা সমাধান।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সংস্থাটির ব্যবস্থাপনায়, অরবিস ইন্টারন্যাশনালের অর্থায়নে, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় এ চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়।
সমাধান সংস্থার প্রধান কার্যালয় কেশবপুরে আয়োজিত এ ক্যাম্প পরিচালনা করেন খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের জুনিয়র কনসালট্যান্ট ডা. আবুল কালাম আয়াদ সুমন ও তাঁর সহযোগী চিকিৎসক দল। ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসাসেবা প্রদান করা হয়।
চক্ষু পরীক্ষা শেষে ৪০ জন ছানি রোগী শনাক্ত করা হয়। তাঁদের বিনামূল্যে অস্ত্রোপচারের জন্য খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালে নিজস্ব ব্যবস্থাপনায় নেওয়া হয়। অস্ত্রোপচার শেষে তাঁদের পুনরায় কেশবপুরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। এ ক্যাম্পে মোট ১১৯ জন রোগীকে চক্ষুসেবা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সমাধান সংস্থার নির্বাহী পরিচালক মো. রেজাউল করিম, পরিচালক (সার্বিক) মো. শাহিনুর রহমান, পরিচালক (কার্যক্রম) আবু জাফর মাতুব্বর, পরিচালক (অর্থ) মো. শাহাদাৎ হোসেন, প্রশিক্ষণ সমন্বয়কারী মো. মুনছুর আলীসহ সংস্থার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.