নিজস্ব প্রতিবেদক: পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে যশোরের বেনাপোলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদল।
মঙ্গলবার (১৭ নভেম্বর-২০২৬) বিকেল ৪টায় যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির শুরুতে বেনাপোল বাজার বিজিবি ক্যাম্পের সামনে থেকে বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বেনাপোল স্থলবন্দর প্রদক্ষিণ করে আন্তর্জাতিক চেকপোস্ট এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে অস্থায়ী মঞ্চে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিমের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সদস্যসচিব ইমদাদুল হক ইমদাদের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও যশোর জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ।
প্রধান বক্তা ছিলেন যশোর জেলা যুবদলের সদস্যসচিব আনছারুল হক রানা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান বাবুল, বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু ও সদস্যসচিব রায়হানুজ্জামান দিপু।
এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম মনি, জিল্লুর রহমান জাহিদ, জিয়াউর রহমান জিয়া, আওরঙ্গজেব ও আসাদুজ্জামান আসাদ, উপজেলা যুবদলের সদস্য শফিকুর রহমান উজ্জ্বল, আলাউদ্দিন আলাল ও খায়রুজ্জামান সোহাগ।
এ ছাড়া উপস্থিত ছিলেন বেনাপোল পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মীর আলম, পৌর কৃষক দলের সভাপতি জসীম উদ্দীন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক রিপন হোসেন, আতাউর রহমান আতা, জনি হায়দার, আশরাফুজ্জামান মির্জা, লাফু মোড়ল, যশোর জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি খান মোহাম্মদ আলী রাজা, পৌর যুবদলের সদস্য জিয়াউর রহমান জিয়া ও মাহফুজুল হক সোহাগ, পৌর ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ এবং বেনাপোল কলেজ ছাত্রদলের সভাপতি সাদিকুর রহমান আলিফসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে। দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় যুবদলের নেতাকর্মীদের সজাগ, সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তাঁরা।
কর্মসূচিতে শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলের পাশাপাশি ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.