নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২২০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ এবং একটি মোটরসাইকেল জব্দ করেছে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধীন গোগা বিওপির সদস্যরা।
মঙ্গলবার (১৬ নভেম্বর ২০২৬) আনুমানিক সন্ধ্যা ৬:৪০ ঘটিকায় এই চোরাচালান বিরোধী অভিযান পরিচালিত হয়। জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা।
অভিযানের বিষয়ে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, বিজিবির আভিযানিক কার্যক্রমের অংশ হিসেবে দীর্ঘদিন ধরে সীমান্তে চোরাচালান ও মাদক পাচার রোধে গোয়েন্দা নজরদারি এবং টহল তৎপরতা জোরদার করা হয়েছে।
উদ্ধারকৃত উইনিক্স সিরাপ জব্দের ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে। দেশের সীমান্ত এলাকায় মাদক ও যে কোনো ধরনের চোরাচালান বন্ধে বিজিবির এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও জানান বিজিবি অধিনায়ক।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.