নিজস্ব প্রতিবেদক: খুলনার দৌলতপুরে ইজিবাইক চালক মনিরুল ইসলাম রনিকে অস্ত্রের মুখে অপহরণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় আরমান বাহিনীর সক্রিয় সদস্য হোসেন ঢালীকে (৫০) গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর-২০২৬) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার বাঁখুয়া এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে এসআরবি-৬ ও এসআরবি-১২।
গ্রেফতারকৃত হোসেন ঢালী খুলনার আড়ংঘাটা থানার তেলিগাতী এলাকার তরিকুল ঢালীর ছেলে। তিনি দৌলতপুর থানার চাঞ্চল্যকর এই হত্যা মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি।
মামলার বিবরণ থেকে জানা যায়, ইজিবাইক চালক মনিরুল ইসলাম রনি গত ২৩ আগস্ট বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরে পরিবার জানতে পারে, দৌলতপুর থানার মহেশ্বরপাশা খুটির ব্রিজের পাশের পাকা রাস্তা থেকে দুর্বৃত্তরা তাকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে গেছে। এর তিন দিন পর, (২৬ আগস্ট) মহেশ্বরপাশা কার্তিককূল এলাকার একটি বিল থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় নিহতের মা নাছিমা বেগম বাদী হয়ে দৌলতপুর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে সিরাজগঞ্জের সলঙ্গা থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।
অপরাধ দমনে এবং চাঞ্চল্যকর মামলার আসামিদের আইনের আওতায় আনতে এসআরবি ফোর্সেসের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.