মোঃ মন্জুরুল ইসলাম মুকুল:
যশোরের কেশবপুর উপজেলার গড়ভাঙ্গা-বাটবিলা সড়কের পাশের দৃষ্টিনন্দন পদ্মবিল এখন বিনোদনপ্রেমী মানুষের কাছে এক জনপ্রিয় আকর্ষণ। প্রকৃতির অপরূপ সৌন্দর্য আর পদ্মফুলের মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করতে প্রতি শুক্রবার এখানে ছুটে আসেন হাজার হাজার দর্শনার্থী।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এই পদ্মবিল দেখতে দূর-দূরান্ত থেকে আসছেন প্রকৃতিপ্রেমী ও ভ্রমণপিপাসু মানুষ। কেউ আসছেন পরিবার নিয়ে, কেউ বন্ধুদের সঙ্গে, আবার কেউবা প্রিয়জনের সঙ্গে কাটাতে চান প্রকৃতির সান্নিধ্যে কিছু সুন্দর মুহূর্ত। দর্শনার্থীদের এই আনন্দঘন ভ্রমণকে আরও উপভোগ্য করে তুলতে গড়ে উঠেছে ‘ক্যাফে মেঘ বিলাস’। গড়ভাঙ্গা-বাটবিলা সড়কের পদ্মবিলের মনোরম পরিবেশে অবস্থিত এই ক্যাফে যেন প্রকৃতির মাঝে এক অন্যরকম প্রশান্তির ঠিকানা।

পদ্মফুলের সৌন্দর্য উপভোগ, প্রিয় মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করা কিংবা প্রকৃতির কাছাকাছি বসে একটু সময় কাটানো—সব মিলিয়ে দর্শনার্থীদের কাছে ক্যাফে মেঘ বিলাস হয়ে উঠতে পারে ভ্রমণের বাড়তি আকর্ষণ। ব্যস্ত জীবনের একঘেয়েমি ভুলে পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে কিছু আনন্দঘন সময় কাটাতে ঘুরে আসতে পারেন কেশবপুরের গড়ভাঙ্গা-বাটবিলার এই মনোরম পদ্মবিল থেকে।
প্রকৃতির সৌন্দর্য, পদ্মফুলের মায়া আর এক কাপ চায়ের আড্ডায়—ক্যাফে মেঘ বিলাসে কাটুক আপনার সুন্দর একটি বিকেল।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.