মোঃ মন্জুরুল ইসলাম মুকুল : যশোরের কেশবপুরে উজ্জ্বল স্মৃতি সংসদের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কেশবপুর থানার মোড়স্থ ইসহাক বিশ্বাস সুপার মার্কেটে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
ক্যাম্পে শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। পাশাপাশি রোগীদের প্রয়োজন অনুযায়ী প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়। এ উদ্যোগের মাধ্যমে এলাকার অসহায় ও সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পান।
মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন ডা. মোঃ জহিরুল হক (ওয়াসিম)। তিনি এমবিবিএস (সিএমসি), বিসিএস (স্বাস্থ্য), ডিএ (বিএমইউ), সিসিডি (বারডেম) ও সিএমইউ (আল্ট্রা) ডিগ্রিধারী। তিনি এনেসথেসিয়া, আইসিইউ ও পেইন মেডিসিন বিশেষজ্ঞ এবং জেনারেল প্র্যাকটিশনার। বর্তমানে তিনি কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কর্মরত আছে।
এ সময় উপস্থিত ছিলেন উজ্জ্বল স্মৃতি সংসদের সভাপতি মাসুদ পারভেজ শহীদ, সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক শামসুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোক্তাদিরুল ইসলাম ও মনিরুল আলম লিপটন, রাসেল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আজিজুল হাকিম, কোষাধ্যক্ষ এনামুল হোসেন, দপ্তর সম্পাদক জিল্লুর রহমান, প্রচার সম্পাদক পল্লী চিকিৎসক সোহাগ বিশ্বাস, ধর্মবিষয়ক সম্পাদক ইকবাল হোসেন, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক উজ্জ্বল ঘোষ ও সুজন দাস, সহপ্রচার সম্পাদক জাহিদ হাসান বিশ্বাস, শিক্ষাবিষয়ক সম্পাদক তৈয়বুর রহমান।
এ ছাড়া সংগঠনের সদস্য শহিদুল ইসলাম, রাজু আহম্মেদ, রুবেল হোসেন, কামরুল হোসেন, জুয়েল হোসেন, রবিউল ইসলাম, সবুজ ও সুফল সিংহসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উজ্জ্বল স্মৃতি সংসদের এমন মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগকে স্থানীয়ভাবে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.