নড়াইল প্রতিনিধি : ‘খুন-ধর্ষণ-নিপীড়ন ও সহিংসতামুক্ত মানবিক সমাজ চাই, দুর্নীতি-দুর্বৃত্তায়ন ও সাম্প্রদায়িকতামুক্ত জনকল্যাণমুখী রাজনীতি চাই’ এই প্রতিপাদ্য সামনে রেখে সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা আয়োজন করে নড়াইল জেলা শাখা ।
বুধবার (১২ নভেম্বর) সকাল ১১টার সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর ড়াইল জেলা শাখা কার্যালয়ের সামনে মানববন্ধন ও পরে নিজ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর নড়াইল জেলা কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মোঃ মাহাফুজুর রহমান লাবু, সহ-সভাপতি ও আশার আলো ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আফরোজা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক মোঃ সাজ্জাদ আলম খান সজল,দপ্তর সম্পাদক এ.এইচ ফুয়াদ জিলানী,জেলা কমিটির নির্বাহী সদস্য সাংবাদিক স্বপন কুমার দাস ও রিপন বিশ্বাসসহ সংগঠনের সকল স্তরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী প্রমুখ।

এসময় নেতৃবৃন্দ বলেন, বিগত ২৪ বছর ধরে সুজন দেশে গণতন্ত্র, সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহি, নাগরিক অধিকার ও নির্বাচন ব্যবস্থার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একটি গণতান্ত্রিক, মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আইনের শাসন, স্বাধীন বিচারব্যবস্থা, মানবাধিকার সুরক্ষা, দুর্নীতি প্রতিরোধ এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা নিশ্চিত করা অপরিহার্য।
আরও জানান, সচেতন, সংগঠিত ও সোচ্চার এর জনগোষ্ঠীই গনতন্ত্রের রক্ষাকবচ,-দুই যুগ পূর্তিতে সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর আহবান খুন-ধর্ষণ, নিপীড়ন ও সহিংসতামুক্ত মানবিক সমাজ চাই। দূর্নীতি দুর্বৃত্তায়ন ও সাম্প্রদায়িকতামুক্ত জনকল্যাননমুখী রাজনীতি চাই।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.