নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শায় অভিযান চালিয়ে ৫৯৬ বোতল উইনকেরিক্স সিরাপসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি-৬, যশোর ক্যাম্পের সদস্যরা।
মঙ্গলবার (১০ নভেম্বর-২০২৬) বিকেল ৩টা ৫৫ মিনিটে শার্শা উপজেলার শ্রীকোনা গ্রামের চতুর আলীর মহিষভাঙ্গা খালের পাশে একটি খড়ের গাদার ভেতর তল্লাশি চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন শ্রীকোনা গ্রামের আব্দুল বারীর ছেলে মোঃ জাকির হোসেন (৩২), এবং শহিদ আলীর ছেলে মোঃ মহিনুর ইসলাম (৩৩)।
এসআরবি-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। এ সময় খড়ের গাদার ভেতর থেকে ৫৯৬ বোতল উইনকেরিক্স সিরাপ উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধার করা মাদকদ্রব্য বিধি অনুযায়ী জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেফতার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শার্শা থানায় নিয়মিত মামলা করা হয়েছে। পরে উদ্ধার করা মাদকদ্রব্য ও গ্রেফতার ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোঃ ইমামীম মুবীন সরকার সুমন জানান, নিয়মিত মামলার আসামি, বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং হত্যা ও ধর্ষণের মতো চাঞ্চল্যকর অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেফতারে এসআরবির অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অটল থেকে এসআরবি ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.