০১:২৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬

নুর আরাফাত হত্যা মামলার পলাতক আসামি যশোরে গ্রেফতার

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:২৩:৫০ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • / ১৭

নিজস্ব প্রতিবেদক: নড়াইলের নড়াগাতি থানার চাঞ্চল্যকর নুর আরাফাত হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মোঃ নজরুল ইসলামকে (৫০) যশোর থেকে গ্রেফতার করেছে এসআরবি-৬, সিপিসি-৩, যশোর।

মঙ্গলবার (৩ নভেম্বর-২০২৬) রাত ৮টা ২০ মিনিটে যশোরের কোতোয়ালী মডেল থানার মনিহার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার নজরুল ইসলাম যশোর শহরের বারান্দিপাড়া, আব্দুর রশিদ সড়ক, সিটি কলেজ পাড়ার বাসিন্দা। তিনি মৃত আশিকের ছেলে।

এসআরবি-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৫ অক্টোবর রাতে সৌরবিদ্যুতের ব্যাটারি চুরিকে কেন্দ্র করে নড়াইলের নড়াগাতি থানার দেবদুন গ্রামের নুর আরাফাতকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়। এজাহারভুক্ত ৮ নম্বর আসামি ইব্রাহিম কাজী তাকে দেবদুন পূর্বপাড়ার একটি স্থানে ডেকে নেন। সেখানে পূর্বপরিকল্পিতভাবে এজাহারভুক্ত অন্য আসামিরা মিলে নুর আরাফাতকে গুরুতর জখম করেন।

এ সময় নুর আরাফাতের পরিবারের সদস্যরা বাধা দিতে গেলে তাদেরও মারধর করা হয়। পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজনের সহায়তায় আহত নুর আরাফাতকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় করা হত্যা মামলায় নজরুল ইসলাম এজাহারভুক্ত আসামি। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন।

গ্রেফতার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য যশোরের কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

নুর আরাফাত হত্যা মামলার পলাতক আসামি যশোরে গ্রেফতার

আপডেট: ১০:২৩:৫০ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬