গোগা সীমান্তে বিজিবির অভিযানে ৪৮৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ
- আপডেট: ১০:১৯:৫১ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
- / ২৪

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্তে অভিযান চালিয়ে ৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (০৪ নভেম্বর-২০২৬) রাত ১টা ৫০ মিনিটে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধীনস্থ গোগা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব সিরাপ জব্দ করা হয়।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান পণ্য পাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে চোরাচালান পণ্য ও মাদকসহ পাচার চক্রের সদস্যদের আটকের কার্যক্রম চালানো হচ্ছে।
তিনি আরও জানান, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান বন্ধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।






















