০৪:২৫ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬

এইচএসসির ফলাফলে শালিখায় বিপর্যয়, বোর্ডের গড় পাসের হার ছাড়িয়েছে শুধু আড়পাড়া মহিলা কলেজ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:৩০:৩৮ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • / ৪১

শালিখা (মাগুরা) প্রতিনিধি: সদ্য প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে মাগুরার শালিখা উপজেলার অধিকাংশ কলেজে ফলাফল বিপর্যয় ঘটেছে।

উপজেলার পাঁচটি কলেজের মধ্যে একমাত্র আড়পাড়া মহিলা কলেজ যশোর শিক্ষা বোর্ডের গড় পাসের হার অতিক্রম করতে সক্ষম হয়েছে। অন্য চারটি কলেজের ফলাফল বোর্ডের গড় পাসের হারের নিচে রয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা যায়, উপজেলার আড়পাড়া মহিলা কলেজে পাসের হার ৫১ দশমিক ২৫ শতাংশ, হাজরাহাটি সম্মিলনী কলেজে ৩৯ দশমিক ৪৩ শতাংশ, বিহারীলাল শিকদার সরকারি মহাবিদ্যালয়ে ২৪ দশমিক ৮১ শতাংশ, বুনাগাতী ডিগ্রি কলেজে ১৯.২১ শতাংশ এবং আড়পাড়া ডিগ্রি কলেজে ১৯ দশমিক ২৮ শতাংশ।

অন্যদিকে যশোর শিক্ষা বোর্ডে গড় পাসের হার প্রায় ৪৪ শতাংশ সরস্বতী স্কুল এন্ড কলেজ ২১ শতাংশ । সে হিসাবে উপজেলার ছয়টি কলেজের মধ্যে পাচটিই বোর্ডের গড় ফলাফলের তুলনায় পিছিয়ে রয়েছে।

উপজেলার কলেজগুলোর মধ্যে সবচেয়ে ভালো ফলাফল করেছে আড়পাড়া মহিলা কলেজ। বিপরীতে সর্বনিম্ন পাসের হার বুনাগাতি ডিগ্রি কলেজে। এমন ফলাফল উপজেলার উচ্চমাধ্যমিক শিক্ষার মান, পাঠদান কার্যক্রম ও শিক্ষার্থীদের প্রস্তুতির বিষয়টিকে নতুন করে আলোচনায় এনেছে।

ফলাফল বিপর্যয়ের প্রকৃত কারণ অনুসন্ধান এবং শিক্ষার মানোন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

Please Share This Post in Your Social Media

এইচএসসির ফলাফলে শালিখায় বিপর্যয়, বোর্ডের গড় পাসের হার ছাড়িয়েছে শুধু আড়পাড়া মহিলা কলেজ

আপডেট: ০৬:৩০:৩৮ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬