মোঃ রুবেল হোসেন, মহেশপুর (ঝিনাইদহ):
ঝিনাইদহের মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলার সার্বিক উন্নয়নে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন অ্যাটর্নি জেনারেল কাজল।
তিনি বলেন, “এলাকার সামগ্রিক উন্নয়নের জন্য আমি চেষ্টা করে যাব। সারা জীবন বদনাম হবে, এমন কোনো কাজ আমি করব না।”
এ সময় তিনি এলাকার উন্নয়নে দলমত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তাঁর মতে, পারস্পরিক সহযোগিতা, আন্তরিকতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে মহেশপুর-কোটচাঁদপুরের উন্নয়নকে আরও এগিয়ে নেওয়া সম্ভব।
স্থানীয়দের প্রত্যাশা, তাঁর এ অঙ্গীকারের প্রতিফলন ঘটবে বাস্তব উন্নয়ন কর্মকাণ্ডে। দুই উপজেলার দীর্ঘদিনের সমস্যা সমাধান, জনদুর্ভোগ লাঘব এবং জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে—এমনটাই আশা সচেতন মহলের।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.