নিজস্ব প্রতিবেদকঃ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোরের শার্শা উপজেলার ১৭টি পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
মঙ্গলবার (২০ অক্টোবর) শার্শা, নিজামপুর, লক্ষ্মণপুর, বাহাদুরপুর ও বেনাপোল ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তাঁরা।
এ সময় নেতৃবৃন্দ পূজামণ্ডপগুলোর সার্বিক পরিবেশ, শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতির খোঁজখবর নেন। দুর্গাপূজা যেন শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপিত হয়, সে বিষয়ে গুরুত্বারোপ করেন তাঁরা।
শুভেচ্ছা বিনিময়কালে নেতৃবৃন্দ স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ খায়রুজ্জামান মধু, বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত ও সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি আহম্মদ আলী শাহিন, প্রচার সম্পাদক নজরুল ইসলাম, লক্ষ্মণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আহসান হাবীব খোকন, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, শার্শা ইউনিয়ন বিএনপির সভাপতি ওসমান আলী ও সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াহেদ, নিজামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম ও যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম, ডিহি ইউনিয়ন বিএনপির নেতা ওলিয়ার রহমান, উলাশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন, বিএনপি নেতা শাহিন আলম খা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরংগজেব ও মোজাফফর উদ্দিন, সাবেক ছাত্রনেতা প্রভাষক সালাহ উদ্দিন মান্না এবং শার্শা উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সবুজ হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। শুভেচ্ছা ও মত বিনিময় পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সবার অংশগ্রহণে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদ্যাপনের বিষয়টি গুরুত্ব পায়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.