নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে দুই বোতল বিদেশি মদ ও একটি মোটরসাইকেলসহ মনিরামপুর উপজেলার তিন যুবককে গ্রেফতার করা হয়েছে।
রোববার (১৮ অক্টোবর-২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শার্শা গ্রামের বেতনা নদীর ওপর নিজামপুর থেকে কামারবাড়ীগামী সড়কের কামারবাড়ী ব্রিজের ওপর থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—মনিরামপুর উপজেলার খেদাপাড়ার দীপক কুমার বিশ্বাসের ছেলে নয়ন বিশ্বাস (১৯) এবং খরিঞ্চী গ্রামের মো. ইসমাইল হোসেনের ছেলে মাসুদ রানা (১৯) ও চনক কুমার মণ্ডলের ছেলে প্রদীপ কুমার মণ্ডল (৩০)।
পুলিশ সূত্রে জানা যায়, শার্শা থানার উপপরিদর্শক (এসআই) শেখ আল আমিনের নেতৃত্বে পুলিশের একটি দল শার্শা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় কামারবাড়ী ব্রিজের ওপর থেকে ওই তিন যুবককে গ্রেফতার করা হয়। পরে তাদের হেফাজত থেকে জব্দতালিকার মাধ্যমে দুই বোতল বিদেশি মদ ও একটি অ্যাপাচি আরটিআর মোটরসাইকেল জব্দ করা হয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তিনজনকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.