নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলার নাভারণে শার্শা উপজেলা মৎস্যজীবী দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্র ও যুবনেতা মরহুম মেজবাহ উদ্দীনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মরণসভা ও নাইট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর-২০২৬) সন্ধ্যা ৭টায় উপজেলার বুরুজ বাগান মাধ্যমিক বিদ্যালয় মাঠে দক্ষিণ বুরুজ বাগান যুবসমাজের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্মরণসভা ও টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সহসভাপতি আহম্মদ আলী শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মানুনুর রশিদ, সহসাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ মন্টু, শার্শা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন শান্তি ও সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াহেদ।
এ ছাড়া উপস্থিত ছিলেন পুটখালী ইউনিয়ন বিএনপির সহসভাপতি আব্দুল গফফার, কায়বা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ওলিয়ার রহমান, বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য মিজানুর রহমান, যশোর জেলা শ্রমিক দলের সহসাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, সাবেক ঢাকা মহানগর ছাত্রদল নেতা মোজাফফর হোসেন শাওন, নাভারণ প্রেসক্লাবের সভাপতি মোফাজ্জেল হোসেন রাজু ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, গণমাধ্যমকর্মী হিরোন আহমেদ, শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোজাফফর হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াসি উদ্দিন, উপজেলা যুবদলের সদস্য হাবিবুর রহমান হাবিব, যুবদল নেতা আনোয়ার হোসেন বাবু, সেলিম রেজা ও ছাত্রদল নেতা আব্দুস সোহান আজাদসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
উদ্বোধনী খেলায় অংশ নেয় বেনাপোল স্পোর্টিং ক্লাব ও ঝিকরগাছা স্পোর্টিং ক্লাব। খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
আয়োজকরা জানান, মরহুম মেজবাহ উদ্দীনের স্মৃতি অম্লান রাখা এবং তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। এ ধরনের উদ্যোগ স্থানীয় তরুণদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করার পাশাপাশি ক্রীড়াঙ্গনের বিকাশেও ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.